আলীকদমে মানবিক উদ্যোগের উষ্ণতা: প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়াল সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধের প্রতিফলন হিসেবে সেনাবাহিনীর আলীকদম জোনের উদ্যোগে প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শীত মৌসুমে অসহায় ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর কষ্ট লাঘব এবং তাদের পাশে থাকার অঙ্গীকার থেকে এই মানবিক উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশ সেনাবাহিনী।
আলীকদম সেনা জোনের আওতাধীন আলীকদম বাজার এলাকায় আয়োজিত এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জোন উপ-অধিনায়ক মেজর মোঃ আবুল হাসান পলাশ, আলীকদম বাজার কমিটির সভাপতি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক বলেন, আলীকদম সেনা জোন সবসময় গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি বলেন, এই এলাকার একজন মানুষও যেন অবহেলা বা কষ্টের মধ্যে না থাকে—এটাই সেনাবাহিনীর মূল লক্ষ্য ও অঙ্গীকার। সমাজের সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম নিয়মিত ও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
তিনি আরও বলেন, পাহাড়ি এলাকায় শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখতে সেনাবাহিনীর পাশাপাশি সাধারণ জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সেনাবাহিনী এ অঞ্চলের মানুষের নিরাপত্তা, উন্নয়ন ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষসহ উপস্থিত স্থানীয়রা আলীকদম সেনা জোনের এই মানবিক উদ্যোগের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং কৃতজ্ঞতা জানান। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় মানবিক সহায়তা ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনী স্থানীয় জনগণের আস্থা ও সহযোগিতা আরও দৃঢ় করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।