হেমা চাকমাও চাইলেন ভোট, তবে সশস্ত্র গোষ্ঠী ইউপিডিএফ সমর্থিত প্রার্থীর পক্ষে

হেমা চাকমাও চাইলেন ভোট, তবে সশস্ত্র গোষ্ঠী ইউপিডিএফ সমর্থিত প্রার্থীর পক্ষে

হেমা চাকমাও চাইলেন ভোট, তবে সশস্ত্র গোষ্ঠী ইউপিডিএফ সমর্থিত প্রার্থীর পক্ষে
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ডাকসুর ভিপি, জিএস কিংবা অন্যান্য সদস্যদের মত এবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে ভোটারদের কাছে ভোট চাইলেন বামপন্থি সংগঠনের ব্যানারে নির্বাচিত ডাকসুর কার্যনির্বাহী সদস্য হেমা চাকমাও। তবে সেটা জাতীয় কোন রাজনৈতিক দলের প্রার্থীকে জেতানোর লক্ষে নয় বরং একটি সশস্ত্র গোষ্ঠীর পক্ষে।

২৯৮ নং খাগড়াছড়ি আসনে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমাকে বিজয়ী করতে ঘোড়া মার্কায় খাগড়াছড়িবাসীর কাছে ভোট চেয়েছেন ডাকসুর এই বিতর্কিত সদস্য পানছড়ির সন্তান হেমা চাকমা।

নির্বাচন উপলক্ষ্যে তৈরী ধর্ম জ্যোতি চাকমার একটি ফেইসবুক পেইজে এক ভিডিওতে হেমা চাকমা এই আহবান জানান।

ভিডিও: ইউপিডিএফ সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট চাইলেন হেমা চাকমা

ভিডিও বার্তায় হেমা চাকমা বলেন, আমার এলাকায় পরিবর্তনের ডাক পৌঁছে দিতে আমিও যাচ্ছি ভোট দিতে। আসছে ফাগুনে পাহাড়ে নতুন বসন্ত আনতে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আমি সমর্থন করছি ধর্ম জ্যোতি চাকমাকে এবং ঘোড়া মার্কাকে। ১২ তারিখ সাড়াদিন ঘোড়া মার্কায় ভোট দিন।

হেমা চাকমা আরো বলেন, ভোট আপনার অধিকার। আপনার একটি ভোট খুবই গুরুত্বপূর্ণ। আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দিন। কিন্তু অবশ্যই ভোট দিবেন। এই নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনার একটি ভোট খুবই জরুরি।

ছাত্রলীগের সাংস্কৃতিক উপসম্পাদক থেকে ডাকসুতে বামজোটে হেমা চাকমা

তিনি বলেন, ছোটবেলায় অনেক স্বপ্ন নিয়ে বড় হয়েছি। কিছু স্বপ্ন পূরণ হলেও কিছু স্বপ্ন ঝড়ে গিয়েছে অগোচরে। তবুও নতুন বসন্তের আগমনে নতুন স্বপ্ন বুনছি। আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একটা আশঙ্কা আমাদের মনে চলে আসে গত কয়েক দিন আগে যে অভ্যুত্থান হয়ে গেল, সেই অভ্যুত্থানের আগে একটা লাইন আমাদের মাঝে উপস্থিত হয়েছিল ‘পাহাড় এবং সমতলে মুক্তি হবে সমান তালে’। দেখা গিয়েছে ৫ই আগস্টের পরে নতুন বাংলাদেশ বা আমরা যেমনটা স্বপ্ন দেখেছিলাম, সেই অভ্যুত্থানের স্বপ্ন আসলে কোথায় গিয়ে ঠেকেছে। জুলাই অভ্যুত্থানের পরে আমরা দেখতে পেয়েছিলাম পাহাড়ের অনেক মানুষকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে। পাহাড়ের অসংখ্য মানুষের ঘর-বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে এবং দোকান পাট জ্বালিয়ে দেয়া হয়েছে। এতে জনমনে একটাই প্রশ্ন আসে যে, আমাদের কি মুক্তি হয়েছে?

হেমা চাকমার প্রকাশ্যে ভিডিও বার্তায় পার্বত্য চুক্তি বিরোধী ও চিহ্নিত সশস্ত্র গোষ্ঠী ইউপিডিএফ সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট কামনাকে ঘিরে ইতিমধ্যেই খাগড়াছড়িতে বেশ সমালোচনার সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে ডাকসুতে বামপন্থী ছাত্র সংগঠন সমূহের জোট ‘প্রতিরোধ পর্ষদ’ থেকে সদস্য পদে নির্বাচিত এই হেমা চাকমা এর আগে ছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাবির স্বাস্থ্য অর্থনীতি ইন্সটিটিউটের সাংস্কৃতিক উপ-সম্পাদক। এছাড়া তার পিতা অনীল চন্দ্র চাকমাও একসময় পানছড়িতে ইউপিডিএফের সক্রিয় সদস্য ছিলেন এবং ইউপিডিএফের সমর্থনে ২ নং চেঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed