নির্বাচনে জনগণের শান্তিপূর্ণ ভোট প্রদানে যৌথবাহিনীকে সজাগ থাকতে হবে- বান্দরবান জোন অধিনায়ক

নির্বাচনে জনগণের শান্তিপূর্ণ ভোট প্রদানে যৌথবাহিনীকে সজাগ থাকতে হবে- বান্দরবান জোন অধিনায়ক

নির্বাচনে জনগণের শান্তিপূর্ণ ভোট প্রদানে যৌথবাহিনীকে সজাগ থাকতে হবে- বান্দরবান জোন অধিনায়ক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে নির্বাচনী দায়িত্ব পালনে সততা, শৃঙ্খলা ও সেনাবাহিনীর ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার নির্দেশনা দিয়েছেন সেনাবাহিনীর বান্দরবান জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান জোনের আয়োজনে জোন প্রাঙ্গণে যৌথবাহিনী মোতায়েনের প্রাক্কালে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এসব নির্দেশনা প্রদান করেন।

জোন অধিনায়ক বলেন, জনগণ যাতে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে যৌথবাহিনীর প্রত্যেক সদস্যকে সর্বোচ্চ সজাগ ও দায়িত্বশীল থাকতে হবে। পার্বত্য এলাকায় বসবাসরত সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করে একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের পরিবেশ বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, নির্বাচনী দায়িত্ব পালনকালে কোনো প্রকার রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ বা বক্তব্য প্রদান থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে কোনো অসাধু কর্মকাণ্ডে জড়িত না হওয়া, নিজের হাতে আইন তুলে না নেওয়া, প্রতিশোধমূলক বক্তব্য বা আক্রোশ প্রদর্শন না করার জন্য সকল সদস্যকে সতর্ক করেন। কারও কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহণ না করা এবং ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনাও দেন তিনি।

ব্রিফিং শেষে সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাবের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর সদস্যরা বান্দরবান সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা পুনরায় নির্ধারিত স্থানে সমবেত হন।

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের ব্রিফিং ও প্রস্তুতিমূলক কার্যক্রমের মাধ্যমে বান্দরবানে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে যৌথবাহিনীর প্রস্তুতি আরও সুদৃঢ় হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed