হিলি সীমান্তে যুবককে আটকের ৭ ঘণ্টা পর ফেরত দিলো বিএসএফ

হিলি সীমান্তে যুবককে আটকের ৭ ঘণ্টা পর ফেরত দিলো বিএসএফ

হিলি সীমান্তে যুবককে আটকের ৭ ঘণ্টা পর ফেরত দিলো বিএসএফ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে এক যুবককে আটকের ৭ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বিজিবি ও বিএসএফের বৈঠক শেষে হিলি সীমান্তের স্টেশন এলাকা দিয়ে ওই যুবককে হস্তান্তর করে বিএসএফ।

তার নাম রিপন সরকার। দিনাজপুরের বিরামপুর উপজেলার শৈলান গ্রামের মৃত আজগর সরকারের ছেলে।

বিজিবির হিলি সিপি কোম্পানি কমান্ডার আলাউদ্দিন জানান, বুধবার দুপুরে মানসিক ভারসাম্যহীন যুবক হিলি সীমান্তের স্টেশন এলাকা দিয়ে ভুল করে ভারতে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। বিষয়টি জানার পর বিজিবি বিএসএফ সদস্যদের সাথে আলোচনা করে তাকে মুক্ত করার ব্যবস্থা করে।

বিজিবি যুবককে মুক্ত করে থানায় সোপর্দ করে। পুলিশ ওই যুবককে তার পরিবারের জিম্মায় দিয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed