বান্দরবানের নাইক্ষ্যংছড়ির এনএসবি ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের এনএসবি ব্রিকসে অবৈধ পরিবেশ বিধংসী কর্মকাণ্ড পরিচালনা করে ইট প্রস্তুতের অভিযোগে বান্দরবান জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (২ই মার্চ) উপজেলার বাইশারী ইউনিয়নের এনএসবি ব্রিকস্ নামক অবৈধ ইটভাটাটিতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ এর ধারা ৫ (১) ও ১৫ (১) অনুযায়ী ০২ (দুই) লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
মোবাইল কোর্টের নেতৃত্ব দেন বান্দরবান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু আব্দুল্লাহ এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম।
পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।