হাদি হত্যা মামলার দুই আসামি ভারতে গ্রেপ্তার, দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

হাদি হত্যা মামলার দুই আসামি ভারতে গ্রেপ্তার, দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

হাদি হত্যা মামলার দুই আসামি ভারতে গ্রেপ্তার, দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

হাদি হত্যা মামলার দুই আসামি ভারতে গ্রেপ্তার হয়েছে এবং তাদের দেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোমবার দুপুরে কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের আসামি হস্তান্তর সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় গ্রেপ্তার হওয়া আসামিদের দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনাকে ‘মব’ হিসেবে আখ্যা দেওয়া ঠিক নয়। অনেকেই কিছু ঘটনা নিয়ে মব বলে প্রচার করছেন। তবে কোনো ধরনের মব পরিস্থিতিকে সরকার প্রশ্রয় দিচ্ছে না। তিনি জানান, মব প্রতিরোধে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পবিত্র রমজান মাসের পরপরই এই অভিযান শুরু করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা সংঘবদ্ধ অপরাধী আইনের বাইরে থাকবে না। এটি এ সরকারের প্রতিশ্রুতি এবং জনগণের প্রত্যাশা।” তিনি বলেন, দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন আরও উন্নত হয়, সে লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান, আগামী এক সপ্তাহের মধ্যে Cox’s Bazar Sea Beach এলাকার সব অবৈধ স্থাপনা ও ঝুপড়ি দোকান উচ্ছেদের জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, কক্সবাজার একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র। তাই সমুদ্র সৈকতকে শৃঙ্খলার মধ্যে এনে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং সেখানে কোনো ধরনের পলিথিন বা ঝুপড়ি দোকান থাকতে দেওয়া হবে না।

এছাড়া মাদকবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সারাদেশে অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed