কক্সবাজারের টেকনাফে নৌবাহিনীর অভিযানে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে নৌবাহিনীর অভিযানে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে নৌবাহিনীর অভিযানে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে নৌবাহিনীর অভিযানে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। বাহিনীর দাবি, উদ্ধার হওয়া এসব ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১১ কোটি ৫০ লাখ টাকা।

রোববার (৮ মার্চ) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র টেকনাফের হ্নীলা এলাকায় বিপুল পরিমাণ মাদক মজুত করে রেখেছে। পরে নৌবাহিনীর আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন একটি আস্তানা থেকে সাদা রঙের দুটি বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাগুলো তল্লাশি করে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

উদ্ধার হওয়া ইয়াবাগুলো প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।