বাংলাদেশে মব কালচারকে এগোতে দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2,"beautify":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশে আর মব কালচারকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বরদাস্ত করা হবে না। কেউ যদি মব তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং বিচারের মুখোমুখি করা হবে। এদেশ থেকে মব বিলুপ্ত হবে।
সোমবার (৯ মার্চ) বিকেল ২টায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়া কিংবা জনতার নামে সহিংসতা সৃষ্টি করার যে প্রবণতা দেখা যায়, তা কঠোরভাবে দমন করা হবে।
এসময় জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় জেলা প্রশাসক মো. আ. মান্নান, পুলিশ সুপার সাজেদুর রহমান, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীসহ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় কক্সবাজার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে অপরাধ দমন, মাদক প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।