খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
![]()
নিউজ ডেস্ক
ঈদুল ফিতর উপলক্ষে পার্বত্য জেলা খাগড়াছড়িতে অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকে খাগড়াছড়ি সদর জোনের আওতাধীন শালবন, দয়ানগর ও রসুলপুর এলাকায় সেনা সদস্যরা ঘরে ঘরে গিয়ে এসব উপহার সামগ্রী পৌঁছে দেন।

এতে শতাধিক অসহায় ও দরিদ্র পরিবার উপকৃত হয়েছে বলে জানা গেছে।
এই কার্যক্রমটি পরিচালিত হয় খাগড়াছড়ি সদর জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলামের নির্দেশনায়।
ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং দুর্গম এলাকায় বসবাসরত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

উপকারভোগী পরিবারগুলো সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করে এবং কৃতজ্ঞতা জানান। তারা বলেন, এই সহায়তা ঈদের সময় তাদের জন্য বড় স্বস্তি বয়ে এনেছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের মানুষের কল্যাণে এবং পার্বত্য অঞ্চলের সামাজিক উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।