দীঘিনালায় সেনা অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

দীঘিনালায় সেনা অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

দীঘিনালায় সেনা অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে জব্দ করা ১৩৮ টুকরা কাঠ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সুপারি বাগান এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করা হয়।

সেনাবাহিনীর দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিনের নির্দেশনায় এবং জোন অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আব্দুল্লা আল আজমির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশি করে সেগুন, গর্জন, গোদা, চাপালিশ, কড়ই ও গামারসহ বিভিন্ন প্রজাতির মোট ১৩৮ টুকরা গোল কাঠ জব্দ করা হয়।

অভিযানের সময় বন বিভাগের উপ-রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ তোজিম উদ্দিন উপস্থিত ছিলেন।

জব্দ করা কাঠের পরিমাণ প্রায় ৪৯৮.০১ ঘনফুট, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র পাহাড়ি বনাঞ্চল থেকে অবৈধভাবে কাঠ সংগ্রহ করে পাচারের চেষ্টা করে আসছিল। সেনাবাহিনীর এ অভিযানে সেই চক্রের একটি বড় চালান আটক করা সম্ভব হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, পার্বত্য অঞ্চলের বনসম্পদ রক্ষা এবং অবৈধ কাঠ পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।