উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা, অস্ত্র-গুলি উদ্ধার; আটক ১

উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা, অস্ত্র-গুলি উদ্ধার; আটক ১

উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা, অস্ত্র-গুলি উদ্ধার; আটক ১
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার বালুখালী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আটক মো. গোফুর (৩১) উখিয়া উপজেলার আনজুমান পাড়া গ্রামের বাসিন্দা মো. আব্দুল সালামের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল ফাইসাখাল এলাকায় অবস্থান নেয়। বিকেল ৫টার দিকে এক সন্দেহভাজন ব্যক্তিকে নৌকাযোগে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। এ সময় ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে কেওড়া বাগানের ভেতর থেকে নৌকাসহ তাকে আটক করে। পরে নৌকায় তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় বন্দুক এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, তিনি মিয়ানমার থেকে ইয়াবা ও অস্ত্র সংগ্রহ করে দেশে এনে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।

বিজিবি অধিনায়ক আরও জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য চোরাকারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা, অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed