কক্সবাজারের চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে আলফাজ উদ্দিন আবির (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের উপজেলার ডুলাহাজারা রিজার্ভ পাড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবির ডুলাহাজারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ আশরাফ ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, আবির মা-বাবার অজান্তে বন্ধুদের সঙ্গে রেলস্টেশনে যায়। এসময় একটি ট্রেন ধীরগতিতে স্টেশনে প্রবেশ করলে তারা ট্রেনে ওঠার চেষ্টা করে। একপর্যায়ে আবিরের এক পা ট্রেনের দরজায় উঠাতে পারলেও অন্য পা ট্রেনের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু বিষয়টি নিশ্চিত করে জানান, কক্সবাজারগামী একটি ট্রেনের নিচে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মুঠোফোনে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

স্থানীয়রা এমন দুর্ঘটনা এড়াতে রেলস্টেশন এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।