ঈদকে ঘিরে পর্যটক ঢলের প্রত্যাশা রাঙামাটিতে, ৭০ শতাংশ বুকিং সম্পন্ন

ঈদকে ঘিরে পর্যটক ঢলের প্রত্যাশা রাঙামাটিতে, ৭০ শতাংশ বুকিং সম্পন্ন

ঈদকে ঘিরে পর্যটক ঢলের প্রত্যাশা রাঙামাটিতে, ৭০ শতাংশ বুকিং সম্পন্ন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পর্যটন নগরী পার্বত্য জেলা রাঙামাটিতে এখন ব্যস্ত সময় পার করছেন পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। টানা ছুটিকে কেন্দ্র করে ইতোমধ্যে জেলার হোটেল-মোটেল, রিসোর্ট ও হাউসবোটগুলোতে প্রায় ৭০ শতাংশ বুকিং সম্পন্ন হয়েছে।

অন্যদিকে আগত পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে প্রস্তুতি নিয়েছে ট্যুরিস্ট পুলিশ।

ঈদকে ঘিরে পর্যটক ঢলের প্রত্যাশা রাঙামাটিতে, ৭০ শতাংশ বুকিং সম্পন্ন

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সবুজ পাহাড় আর হ্রদের নীল জলরাশির টানে বছরজুড়েই রাঙামাটিতে ভিড় করেন ভ্রমণপিপাসুরা। তবে ঈদের ছুটিতে সেই চাপ কয়েকগুণ বেড়ে যায়। বিশেষ করে ‘বাংলার ভূস্বর্গ’ খ্যাত সাজেক ভ্যালিতে পর্যটকের চাপ সবচেয়ে বেশি থাকে। এবারের ঈদেও এর ব্যতিক্রম হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেলার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখা গেছে ব্যাপক প্রস্তুতি। ঝুলন্ত সেতু-তে সংস্কার ও রংয়ের কাজ শেষ করে নতুন সাজে সাজানো হয়েছে পুরো এলাকা। পর্যটকদের নৌভ্রমণের জন্য বোটগুলো সংস্কার করে ঘাটে প্রস্তুত রাখা হয়েছে।

ঈদকে ঘিরে পর্যটক ঢলের প্রত্যাশা রাঙামাটিতে, ৭০ শতাংশ বুকিং সম্পন্ন

পাশাপাশি রিসোর্টগুলোও নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। স্থানীয় কোমর তাঁতে বোনা ঐতিহ্যবাহী পোশাক নিয়ে প্রস্তুত রয়েছে দোকানিরাও।

স্থানীয় বোট মালিক মাসুদ রানা জানান, ঈদের লম্বা ছুটিকে সামনে রেখে বোটগুলো সংস্কার ও রং করা হয়েছে। এখন পর্যটকদের অপেক্ষায় রয়েছেন তারা। মাযারী দ্বীপ রিসোর্টের পরিচালক রিকো খীসা বলেন, জেলার অধিকাংশ রিসোর্টই প্রায় পূর্ণ বুকিং হয়ে গেছে।

ঈদকে ঘিরে পর্যটক ঢলের প্রত্যাশা রাঙামাটিতে, ৭০ শতাংশ বুকিং সম্পন্ন

বার্গি লেক ভ্যালি রিসোর্টের মালিক সুমেধ চাকমা জানান, তাদের রিসোর্টের সব কক্ষ ২৯ তারিখ পর্যন্ত বুকিং হয়ে গেছে। রমজানে পর্যটক কম থাকায় যে ক্ষতি হয়েছে, ঈদে তা পুষিয়ে নেওয়ার আশা করছেন তিনি। একই কথা জানিয়েছেন কোমর তাঁতের ব্যবসায়ী রবিউল ইসলামও। তিনি বলেন, রমজানে ব্যবসা না হলেও ঈদের ছুটিতে ভালো বিক্রির আশা করছেন।

তবে ছুটির সময়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়টি মাথায় রেখে সতর্ক অবস্থানে রয়েছে ট্যুরিস্ট পুলিশ। রাঙামাটি জোনের উপ-পরিদর্শক মো. শাহ আলম জানান, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহলের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স ও সাদা পোশাকের সদস্য মোতায়েন থাকবে।

পর্যটন সংশ্লিষ্টদের প্রত্যাশা, ঈদের এই ছুটিতে রাঙামাটি-তে লক্ষাধিক পর্যটকের আগমন ঘটবে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।