আলীকদমে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযানে ১১৯০ পিস ইয়াবাসহ ম্রো যুবক আটক

আলীকদমে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযানে ১১৯০ পিস ইয়াবাসহ ম্রো যুবক আটক

আলীকদমে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযানে ১১৯০ পিস ইয়াবাসহ ম্রো যুবক আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম সীমান্তবর্তী পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, আটক ব্যক্তি মাদক চোরাচালানের সঙ্গে জড়িত।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার কেদারঝিরি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আলীকদম সেনা জোনের আওতাধীন পোয়ামুহুরী আর্মি ক্যাম্পের একটি টহল দল কেদারঝিরি এলাকায় অভিযান চালিয়ে চংলক ম্রোকে সন্দেহজনক অবস্থায় আটক করে। পরে আলীকদম সেনা জোন ও আলীকদম থানা পুলিশের সমন্বিত টহলদল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।

এ সময় সরেজমিনে তল্লাশি চালিয়ে ১ হাজার ১৯০ পিস অক্ষত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া কিছু ইয়াবা ভাঙা অবস্থায় পাওয়া যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে সেগুলো ঘটনাস্থলেই ধ্বংস করা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ইয়াবাগুলো মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে বাংলাদেশে আনা হয়েছিল বলে জানিয়েছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুর্গম পাহাড়ি পথ ব্যবহার করে সীমান্ত পেরিয়ে এসব ইয়াবা তার কাছে পৌঁছানো হয় বলেও সে জানিয়েছে বলে জানানো হয়েছে।

তার দেওয়া তথ্য যাচাই করে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত এবং পুরো নেটওয়ার্ক সম্পর্কে তথ্য সংগ্রহে কাজ চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অভিযান শেষে উদ্ধার করা ইয়াবাসহ আটক চংলক ম্রোকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্টরা বলছেন, বান্দরবানের দুর্গম সীমান্তবর্তী এলাকাগুলো ভৌগোলিকভাবে মাদক চোরাচালানের ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও সমন্বিত অভিযান গুরুত্বপূর্ণ। বিশেষ করে পাহাড়ি দুর্গম পথ ব্যবহার করে মাদকের চালান দেশের অভ্যন্তরে প্রবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত তৎপরতা অব্যাহত রয়েছে।

আলীকদম সেনা জোন অধিনায়ক জানিয়েছেন, দুর্গম সীমান্তবর্তী এলাকাকে মাদক চোরাচালানের রুট হিসেবে ব্যবহার ঠেকাতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে। স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মাদক ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *