রাঙামাটিতে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি পরিদর্শনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

রাঙামাটিতে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি পরিদর্শনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

রাঙামাটিতে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি পরিদর্শনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা রাঙামাটির জ্বালানি তেলের ফিলিং স্টেশনগুলো পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এমপি।

আজ বৃহস্পতিবার দুপুরে শহরের দুটি পাম্প ঘুরে তিনি জ্বালানি সরবরাহ পরিস্থিতি, সংকট এবং সম্ভাব্য সমাধান নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে ফিলিং স্টেশনগুলোর ব্যবস্থাপকরা জানান, উপজেলার বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক না থাকায় শহরের পাম্পগুলোর ওপর চাপ বেড়েছে। এতে করে কৃষি সেচ কার্যক্রম এবং যাত্রীবাহী ছোট নৌযান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

তারা আরও বলেন, পাম্পগুলোতে তেল আসার পর সরকারি নির্দেশনা অনুযায়ী সরবরাহ করা হলেও বাড়তি চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। একই সঙ্গে কিছু ক্ষেত্রে ভোক্তা পর্যায়ে তেল মজুদের প্রবণতাও পরিস্থিতিকে জটিল করছে।

এ বিষয়ে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, এটি প্রকৃত অর্থে তেলের সংকট নয়, বরং সরবরাহকারী যানবাহন দেরিতে পৌঁছানোর কারণে সাময়িক সমস্যা তৈরি হয়েছে।

তিনি জানান, সারা দেশেই একই ধরনের পরিস্থিতি বিরাজ করছে এবং আন্তর্জাতিক বাজারের অস্থিরতাও এর একটি কারণ।

মন্ত্রী আরও বলেন, বিষয়টি নিবিড়ভাবে মনিটরিং করা প্রয়োজন। তদারকি জোরদার করা হলে স্থানীয় পর্যায়ের সমস্যাগুলো দ্রুত সমাধান করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।