আলীকদমে হাসপাতালে রোগীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করল সেনাবাহিনী

আলীকদমে হাসপাতালে রোগীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করল সেনাবাহিনী

আলীকদমে হাসপাতালে রোগীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাহাড়ি জেলা বান্দরবানের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী, চিকিৎসক ও সেবাকর্মীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোন।

আজ শনিবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৩টায় সেনা জোনের উদ্যোগে আয়োজিত এ মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক।

আলীকদমে হাসপাতালে রোগীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করল সেনাবাহিনী

তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স ও ভর্তি রোগীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।

এ সময় তিনি অসুস্থ রোগীদের দ্রুত সুস্থতা কামনা করেন।

পাশাপাশি কর্মসূচির অংশ হিসেবে রোগীদের মাঝে ফ্রুট বাস্কেট বিতরণ করা হয়, যা হাসপাতালে ঈদের আনন্দময় পরিবেশ সৃষ্টি করে।

আলীকদমে হাসপাতালে রোগীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করল সেনাবাহিনী

সংশ্লিষ্টরা জানান, সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ চিকিৎসাধীন রোগীদের মানসিকভাবে উৎসাহিত করে এবং চিকিৎসা পরিবেশকে আরও আন্তরিক ও প্রাণবন্ত করে তোলে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম সমাজে সহমর্মিতা, সম্প্রীতি ও পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যতেও আলীকদম সেনা জোনের পক্ষ থেকে এ ধরনের কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।