বাঘাইছড়িতে ইয়াবাসহ আটক যুবদল সদস্য নূর কবিরকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার

বাঘাইছড়িতে ইয়াবাসহ আটক যুবদল সদস্য নূর কবিরকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার

বাঘাইছড়িতে ইয়াবাসহ আটক যুবদল সদস্য নূর কবিরকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি পৌর যুবদলের সদস্য মোঃ নূর কবিরকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নির্দেশক্রমে সকল সাংগঠনিক পদ ও পদবী থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

রাঙ্গামাটি জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বাঘাইছড়ি পৌর বিএনপির সুপারিশের ভিত্তিতে নেওয়া এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বাঘাইছড়ি পৌর যুবদলের আহ্বায়ক মোঃ নিজাম উদ্দিন ও সদস্য সচিব ওমর ফারুক।

নিয়ম অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক রাখার অনুমতি নেই। বহিষ্কার সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি আজ শনিবার (২৮ মার্চ, ২০২৬) জারি করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের পাশাপাশি গত ২৭ মার্চ মোঃ নূর কবিরকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আটক করা হয়েছিল। আনুমানিক রাত ১১টা ৩০ মিনিটে মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে তার নিজ ঘর থেকে পুলিশ ও বিজিবি টহল দলের হাতে তাকে আটক করা হয়। তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির গিট থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে ১টি এ্যানড্রয়েট (Readmi Note-9), ১টি বাটন (GDL) মোবাইল, ১টি চার্জার এবং ১টি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ২২,৫০০ টাকা। আটককৃত আসামীকে জব্দকৃত মালামালসহ বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

বাঘাইছড়ি পৌর যুবদলের আহ্বায়ক মোঃ নিজাম উদ্দিন ও সদস্য সচিব ওমর ফারুক বলেন, শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত করতে সংগঠন নিয়ম অনুযায়ী কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এই সিদ্ধান্তের কথা জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতাদের অবগতিও করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed