জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে রাঙামাটিতে নতুন বিক্রয় নির্দেশনা জারি

জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে রাঙামাটিতে নতুন বিক্রয় নির্দেশনা জারি

জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে রাঙামাটিতে নতুন বিক্রয় নির্দেশনা জারি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কয়েকদিন ধরে জ্বালানি তেলের সংকট ও অনিয়মজনিত সমস্যার কারণে শহরের ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে স্থানীয় প্রশাসন নতুন নির্দেশনা জারি করেছে।

আজ শনিবার থেকে এই নির্দেশনা কার্যকর হয়েছে এবং ইতোমধ্যে ফিলিং স্টেশনগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।

বেশকিছু দিন ধরে পাম্পগুলোতে তেল বিক্রয় শুরু হলে, সড়কে বিশৃঙ্খলা, একব্যাক্তি একাধিকবার তেল নেয়ার অভিযোগ, ব্যক্তিগত মজুদ সহ নানা অভিযোগে শৃঙ্খলা ফেরাতে পাম্প মালিক ও স্থানীয় প্রশাসন এক জরুরী সভা করে।

জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে রাঙামাটিতে নতুন বিক্রয় নির্দেশনা জারি

নির্দেশনার আওতায়, পাম্পে তেল আসলেই তা সরাসরি বিক্রি করা হবে না। প্রতিদিন গ্রাহকের পর্যায়ক্রমে তেল বিক্রয় নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন করা হবে। প্রতিদিন বিক্রি করার সময়সূচি নির্ধারণ করা হয়েছে—শনিবার, সোমবার ও বুধবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত অকটেন বিক্রি হবে। রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ডিজেল বিক্রি করা হবে। বিকেল ২টা থেকে ৩টা পর্যন্ত সরকারি অফিসগুলো তেল সংগ্রহ করতে পারবে। যদি এর পর তেল অবশিষ্ট থাকে, তবে তা পরের দিনে সাধারণ মানুষের কাছে বিক্রি করা যাবে।

জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে রাঙামাটিতে নতুন বিক্রয় নির্দেশনা জারি

হিল ভিউ ফিলিং স্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম জানান, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী তেল বিক্রয় পরিচালনা করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এতে শৃঙ্খলা ফিরে আসবে এবং জনগণ আরও সুবিন্যস্তভাবে জ্বালানি তেল সংগ্রহ করতে পারবে।

রাঙামাটি সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন বলেন, শহরের চারটি ফিলিং স্টেশনেই ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী একসাথে কাজ করছে যাতে সংকট মুহূর্তে তেল সরবরাহ ও বিক্রয়ে শৃঙ্খলা বজায় রাখা যায়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed