মানিকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ১৫০ রোগী

মানিকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ১৫০ রোগী

মানিকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ১৫০ রোগী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার জামতলা বাজার সংলগ্ন এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এতে দুর্গম পাহাড়ি অঞ্চলের অসহায়, দরিদ্র ও বৃদ্ধ রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।

আজ শনিবার (২৮ মার্চ) দিনব্যাপী সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্ধুকছড়ি জোন কর্তৃক পরিচালিত এই ক্যাম্পেইনে নেতৃত্ব দেন জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন আকিব ইউসুফ নাজিব।

জনসাধারণের মাঝে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া এবং প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানোই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।

ক্যাম্পেইনে মোট ১৫০ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে ১০৪ জন পাহাড়ি এবং ৪৫ জন বাঙালি রোগী ছিলেন।

চিকিৎসার পাশাপাশি সকল রোগীর মধ্যে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

স্থানীয়রা জানান, দুর্গম এলাকায় এ ধরনের চিকিৎসা সেবা পাওয়া অত্যন্ত কষ্টসাধ্য। ফলে সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা হয়ে দাঁড়িয়েছে।

এলাকাবাসী সিন্ধুকছড়ি জোনের এই উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed