টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১৬ কেজির কোরাল, ১৩ হাজারে বিক্রি

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১৬ কেজির কোরাল, ১৩ হাজারে বিক্রি

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১৬ কেজির কোরাল, ১৩ হাজারে বিক্রি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ মাঝের পাড়া সৈকতে এক জেলের জালে ১৬ কেজি ওজনের একটি বড় কোরাল মাছ ধরা পড়েছে।

রোববার (২৯ মার্চ) বিকেলে স্থানীয় জেলে দিল মোহাম্মদের জালে মাছটি ধরা পড়ে।

জেলে দিল মোহাম্মদ জানান, “প্রতিদিনের মতো মাঝের পাড়া সৈকতে টানা জাল ফেলেছিলাম। বিকেলের দিকে জাল টানতে গিয়ে জালে অস্বাভাবিক ভার অনুভব করি। পরে স্থানীয়দের সহায়তায় জাল তুললে বড় আকৃতির একটি কোরাল মাছ ধরা পড়ে। পরে মাছটি স্থানীয় মাছ ব্যবসায়ী সোলতান আহমদের কাছে ১৩ হাজার টাকায় বিক্রি করি।”

মাছ ব্যবসায়ী সোলতান আহমদ বলেন, “মাছটির ওজন ১৬ কেজিরও বেশি। আশা করছি মাছটি প্রায় ২০ হাজার টাকায় বিক্রি করা যাবে।”

এ বিষয়ে টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা বেগম তাজকিরা বলেন, “সাগরের কোরাল মাছ অত্যন্ত সুস্বাদু এবং বাজারে এর চাহিদাও অনেক বেশি। সাধারণত এ প্রজাতির মাছ ৩০ থেকে ৩৫ কেজি পর্যন্ত হয়ে থাকে। মাঝেমধ্যে এর চেয়েও বড় কোরাল মাছও ধরা পড়ে।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed