দীঘিনালায় অবৈধ জ্বালানি মজুতের বিরুদ্ধে অভিযান, দোকান থেকে ১৫০ লিটার তেল জব্দ

দীঘিনালায় অবৈধ জ্বালানি মজুতের বিরুদ্ধে অভিযান, দোকান থেকে ১৫০ লিটার তেল জব্দ

দীঘিনালায় অবৈধ জ্বালানি মজুতের বিরুদ্ধে অভিযান, দোকান থেকে ১৫০ লিটার তেল জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

জ্বালানি তেলের সংকটময় পরিস্থিতির মধ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় অবৈধভাবে মজুত রাখা ডিজেল ও অকটেন জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এক দোকান মালিককে আটক করা হয়েছে।

রবিবার (৩০ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৮টায় উপজেলার কবাখালী ইউনিয়নের উত্তর মিলনপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর দীঘিনালা জোনের সার্জেন্ট মামুনুর রশীদ এবং দীঘিনালা থানার উপপরিদর্শক (এসআই) চয়ন শীল।

অভিযানকালে ‘আলম স্টোর’ নামে একটি মুদি দোকান থেকে ১২০ লিটার ডিজেল ও ৩০ লিটার অকটেন উদ্ধার করা হয়। পরে দোকান মালিক মো. আলমকে আটক করে থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, সরকার অনুমোদিত ডিলার ও খুচরা ডিলার ছাড়া জ্বালানি তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। বর্তমান সংকটের সুযোগ নিয়ে অবৈধ মজুত ও বিক্রির অভিযোগে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

দীঘিনালা থানার উপপরিদর্শক (এসআই) চয়ন হালদার জানান, উদ্ধার করা জ্বালানি তেল জব্দ করা হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, জ্বালানি সংকটের এই সময়ে অবৈধ মজুত রোধে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *