মদ্যপানে বাধা দেওয়ায় বাঙালি যুবককে ছুরিকাঘাত, সেনাবাহিনী-পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

মদ্যপানে বাধা দেওয়ায় বাঙালি যুবককে ছুরিকাঘাত, সেনাবাহিনী-পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

মদ্যপানে বাধা দেওয়ায় বাঙালি যুবককে ছুরিকাঘাত, সেনাবাহিনী-পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় মদ্যপানে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক বাঙালি যুবকের ওপর মারমা যুবকদের হামলা ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন মো. রাশেদুল ইসলাম (২৫) নামে এক যুবক। ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও সেনাবাহিনী ও পুলিশের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে উপজেলার চৌংড়াছড়ি মগপাড়া ও শান্তিনগরের মধ্যবর্তী পরিত্যক্ত এপিবিএন ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মগপাড়া এলাকার বাসিন্দা মো. শাহজামালের ছেলে রাশেদুল ইসলাম পাহাড়ের একটি স্থানে কয়েকজন মারমা যুবককে মদ্যপান করতে দেখেন। এ সময় তিনি তাদের মদ্যপান থেকে বিরত থাকার অনুরোধ করেন। এতে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে সংঘর্ষের সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, ক্যাজাই মার্মা (১৯)-সহ পাঁচজন মারমা যুবক সংঘবদ্ধভাবে রাশেদুল ইসলামের ওপর হামলা চালায়। তারা লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে তাকে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।

ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহত রাশেদুল ইসলামকে উদ্ধার করে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তার শারীরিক অবস্থার ওপর নিবিড় পর্যবেক্ষণ রাখছেন বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে মহালছড়ি জোনের সেনাবাহিনীর সদস্য ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এলাকায় পুনরায় শান্ত পরিবেশ ফিরে আসে এবং সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো সম্ভব হয়।

স্থানীয়রা জানান, পাহাড়ি এলাকায় মাদক ও মদ্যপানকে কেন্দ্র করে মাঝেমধ্যে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে। তারা এলাকায় নিয়মিত টহল জোরদার এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *