ইরাকের ওপর যৌথ হামলা চালাল যুক্তরাষ্ট্র-সৌদি আরব

ইরাকের ওপর যৌথ হামলা চালাল যুক্তরাষ্ট্র-সৌদি আরব

ইরাকের ওপর যৌথ হামলা চালাল যুক্তরাষ্ট্র-সৌদি আরব
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ইরাকে অবস্থিত ইরানঘেঁষা সশস্ত্র গোষ্ঠীগুলোর ঘাঁটি লক্ষ্য করে যৌথভাবে সুনির্দিষ্ট বিমান হামলা চালিয়েছে মার্কিন ও সৌদি সামরিক বাহিনী।

বুধবার (২৯ জুলাই) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে যে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নির্দেশে মার্কিন বাহিনী ও সৌদি জ্বালানি অবকাঠামোয় হামলা চালানোর জবাবে এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

সেন্টকমের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৭২ ঘণ্টায় আইআরজিসির পরিচালিত ৩০টিরও বেশি ড্রোন আক্রমণের বিরুদ্ধে কঠোর বার্তা দিতে মার্কিন ও সৌদি যুদ্ধবিমানগুলো পূর্ব ইরাকের বেশ কয়েকটি সন্ত্রাসী লজিস্টিকস ও অস্ত্রের গুদামে আঘাত হানে। সেন্ট্রাল কমান্ড আইআরজিসির চালানো এসব আক্রমণকে ‘অযৌক্তিক’ এবং ‘ব্যর্থ’ বলে অভিহিত করেছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে গত ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ইরাকে সক্রিয় এসব ইরানঘেঁষা সশস্ত্র গোষ্ঠী মার্কিন নাগরিক ও স্থাপনা লক্ষ্য করে ৬০০টিরও বেশি হামলার চেষ্টা চালিয়েছিল। পরবর্তী সময়ে আরও সামরিক পদক্ষেপ এড়াতে আইআরজিসি এবং তাদের প্রক্সি গোষ্ঠীগুলোকে অনতিবিলম্বে এসব আক্রমণ বন্ধের কড়া হুঁশিয়ারি দিয়েছে সেন্টকম।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *