খাগড়াছড়ির মানিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় নিজ বসতবাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলার ভোলাইয়াপাড়া গ্রাম থেকে তাসলিমা আক্তার (৩০) নামে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তাসলিমা আক্তারের সঙ্গে তার স্বামী ইব্রাহিম খলিলের পারিবারিক কলহ চলছিল। মঙ্গলবার সকালেও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাসলিমা নিজ কক্ষে চলে যান।

পরবর্তীতে কিছু সময় পর পরিবারের সদস্যরা তাকে ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তবে নিহতের পরিবারের অভিযোগ, তাসলিমাকে হত্যা করে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আল আমিন জানান, পরিবারের প্রাথমিক অভিযোগের ভিত্তিতে নিহতের স্বামী ইব্রাহিম খলিলকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।