রাঙ্গামাটি জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে সরানোর আবেদন জেলা প্রশাসকের
![]()
নিউজ ডেস্ক
রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়াকে দায়িত্ব থেকে অপসারণ করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর আবেদন করেছেন জেলা প্রশাসক নাজমা আশরাফী।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব বরাবর রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়ার বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ, টেন্ডার অনিয়ম এবং কার্যাদেশসহ রাষ্ট্রীয় অর্থ অপচয় করায় দায়িত্ব থেকে অপসারণ করে আইনের আওতায় আনার জন্য জেলাপ্রশাসক এই আবেদন করেছেন।
গত ২৪ মার্চ জেলাপ্রশাসক নাজমা আশরাফী সাক্ষরিত এই আবেদন করা হয়। মো. মুছা গং কর্তৃক দাখিলকৃত আবেদনের প্রেক্ষিতে নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এই আবেদন করা হয়।
আবেদনে উল্লেখ করা হয়, মো. মুছা গংয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়ার বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ, টেন্ডার অনিয়ম এবং কার্যাদেশসহ রাষ্ট্রীয় অর্থ অপচয় করায় দায়িত্ব থেকে অপসারণ করে আইনের আওতায় আনার জন্য একখানা আবেদন পাওয়া যায়।
এছাড়াও রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়ার বিরুদ্ধে বিভিন্ন পর্যায় হতে বেশ কিছু অভিযোগ পাওয়া যায়। এমতাবস্থায়, বিবেচ্য আবেদন পত্র ও তৎসংলগ্ন কাগজপত্রাদি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেন।
এ বিষয়ে রাঙ্গামাটি জেলাপ্রশাসক নাজমা আশরাফী বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ সচিব বরাবর প্রেরণ করেছি বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।