টেকনাফ থেকে মালয়েশিয়ায় পাচারকালে রোহিঙ্গাসহ উদ্ধার ১৩

টেকনাফ থেকে মালয়েশিয়ায় পাচারকালে রোহিঙ্গাসহ উদ্ধার ১৩

টেকনাফ থেকে মালয়েশিয়ায় পাচারকালে রোহিঙ্গাসহ উদ্ধার ১৩
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফ থেকে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করে রাখা নারী-পুরুষসহ ১৩ জনকে উদ্ধার করেছে র‌্যাব। সংস্থাটির দাবি, তাদের সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচার এবং মুক্তিপণ আদায়ের পরিকল্পনা ছিল।

বুধবার (১ এপ্রিল) দুপুরে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ.ম ফারুক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকায় একটি বসতবাড়িতে সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র কয়েকজন নারী ও পুরুষকে জড়ো করে রাখা হয়েছে। এ তথ্যে সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে র‌্যাবের একটি দল ওই বাড়িতে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। উদ্ধারকৃতদের মধ্যে ৬ জন বাংলাদেশি পুরুষ, ৪ জন রোহিঙ্গা পুরুষ এবং ৩ জন রোহিঙ্গা নারী রয়েছেন।

র‌্যাব এর এ কর্মকর্তা আরও জানান, উদ্ধারকৃত ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed