টেকনাফ থেকে মালয়েশিয়ায় পাচারকালে রোহিঙ্গাসহ উদ্ধার ১৩
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফ থেকে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করে রাখা নারী-পুরুষসহ ১৩ জনকে উদ্ধার করেছে র্যাব। সংস্থাটির দাবি, তাদের সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচার এবং মুক্তিপণ আদায়ের পরিকল্পনা ছিল।
বুধবার (১ এপ্রিল) দুপুরে র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ.ম ফারুক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকায় একটি বসতবাড়িতে সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র কয়েকজন নারী ও পুরুষকে জড়ো করে রাখা হয়েছে। এ তথ্যে সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে র্যাবের একটি দল ওই বাড়িতে র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। উদ্ধারকৃতদের মধ্যে ৬ জন বাংলাদেশি পুরুষ, ৪ জন রোহিঙ্গা পুরুষ এবং ৩ জন রোহিঙ্গা নারী রয়েছেন।
র্যাব এর এ কর্মকর্তা আরও জানান, উদ্ধারকৃত ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।