বাঘাইছড়িতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে মোবাইল কোর্ট, ৪ মোটরসাইকেল চালককে জরিমানা

বাঘাইছড়িতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে মোবাইল কোর্ট, ৪ মোটরসাইকেল চালককে জরিমানা

বাঘাইছড়িতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে মোবাইল কোর্ট, ৪ মোটরসাইকেল চালককে জরিমানা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সম্প্রতি বাজারে তেলের অস্বাভাবিক সংকটের অভিযোগ ওঠার প্রেক্ষিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) এ অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এদিন বিভিন্ন পেট্রোল পাম্পে তদারকি চালানো হয়, যাতে কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষের ভোগান্তি বাড়াতে না পারে। অভিযান চলাকালে তেলের সরবরাহ, বিক্রয় কার্যক্রম এবং মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা মারজান। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

বাঘাইছড়িতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে মোবাইল কোর্ট, ৪ মোটরসাইকেল চালককে জরিমানা

এ সময় সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান চালিয়ে হেলমেট না পরায় চারজন চালককে জরিমানা করা হয়। তবে পেট্রোল পাম্পগুলোর বিরুদ্ধে বড় ধরনের কোনো অনিয়মের তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি বলে জানা গেছে।

উপজেলা প্রশাসন জানায়, জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *