মিয়ানমারে ডিজেল পাচারকালে চট্টগ্রামে ১২ পাচারকারী আটক

মিয়ানমারে ডিজেল পাচারকালে চট্টগ্রামে ১২ পাচারকারী আটক

মিয়ানমারে ডিজেল পাচারকালে চট্টগ্রামে ১২ পাচারকারী আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ ডিজেলসহ ১২ জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

শনিবার (০৪ এপ্রিল) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একইদিন সকাল ৬টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহিনোঙ্গর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৬ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ৬ হাজার লিটার ডিজেল, ৬টি গ্যাসভর্তি সিলিন্ডার, নগদ ১৫ হাজার ৮৯৬ টাকা এবং পাচারকাজে ব্যবহৃত বোট জব্দ করা হয়।
এসময় বোট থেকে ৪ জন বাঙালি ও ৮ জন রোহিঙ্গাসহ মোট ১২ জন পাচারকারীকে আটক করা হয়।

আটককৃত বাঙালিরা হলেন, চট্টগ্রামের বাকুলিয়ার আব্দুল মান্নানের ছেলে আব্দুল মান্নান, কক্সবাজারের রামুর সাকিবের ছেলে সাকিব, টেকনাফের শাহপরী দ্বীপের সাকেরের ছেলে মো. সাকের এবং উখিয়ার টেংহালীর আলমের ছেলে সৈয়দ আলম।

রোহিঙ্গা আটকরা হলেন, ক্যাম্প-১৫ এর আবু তাহেরের ছেলে আবু তাহের, সৈয়দ হোসেনের ছেলে সৈয়দ হোসেন, এনামুল হাসানের ছেলে এনামুল হাসান, হামিদুল হকের ছেলে হামিদুল হক, মো. সাকেরের ছেলে মো. সাকের, মো. আয়াসের ছেলে মো. আয়াস, মোহাম্মদ ফারুকের ছেলে মোহাম্মদ ফারুক এবং পরানের ছেলে পরান।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, উদ্ধার হওয়া বোটটি ব্যবহার করে মানবপাচারকারীরা আনুমানিক ১৫০ থেকে ২০০ জনকে মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করেছিল। কোস্টগার্ডের গোয়েন্দা তৎপরতা ও অভিযানের ফলে সেই অপচেষ্টা নস্যাৎ করা হয়েছে। জব্দকৃত মালামাল ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *