খাগড়াছড়িতে সাংগ্রাই উপলক্ষে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী খেলাধুলার উদ্বোধন

খাগড়াছড়িতে সাংগ্রাই উপলক্ষে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী খেলাধুলার উদ্বোধন

খাগড়াছড়িতে সাংগ্রাই উপলক্ষে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী খেলাধুলার উদ্বোধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসব উপলক্ষে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘দঃ’ ও ‘আলারী’ খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে জেলা সদরের পানখাইয়াপাড়া বটতলায় মারমা উন্নয়ন সংসদ ও যুব কল্যাণ সংসদের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খাগড়াছড়িতে সাংগ্রাই উপলক্ষে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী খেলাধুলার উদ্বোধন

প্রতিবছরের ধারাবাহিকতায় সাংগ্রাই উৎসবকে সামনে রেখে পানখাইয়া বটতলায় বসে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলার এই আয়োজন। এতে মারমা সম্প্রদায়ের নানা বয়সী নারী-পুরুষ ও তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন। একই রঙের পোশাকে দলবদ্ধ হয়ে খেলায় অংশ নেওয়ায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, সাংগ্রাই উপলক্ষে সপ্তাহব্যাপী এ ধরনের বিভিন্ন গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত হবে, যা ঐতিহ্য সংরক্ষণ ও সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলের সাংগ্রাই উৎসব মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক ও সাংস্কৃতিক উৎসব, যা প্রতি বছর আনন্দ-উৎসব ও ঐতিহ্যের ধারায় উদযাপিত হয়ে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed