খাগড়াছড়িতে জাতীয় স্কুল ক্রিকেটের জেলা আসর শুরু

খাগড়াছড়িতে জাতীয় স্কুল ক্রিকেটের জেলা আসর শুরু

খাগড়াছড়িতে জাতীয় স্কুল ক্রিকেটের জেলা আসর শুরু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাহাড়ি জেলা খাগড়াছড়িতে খুদে ক্রিকেটারদের অংশগ্রহণে শুরু হয়েছে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬ এর জেলা আসর।

শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় জেলা স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় ও খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দল। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণে মাঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।

খাগড়াছড়িতে জাতীয় স্কুল ক্রিকেটের জেলা আসর শুরু

এবারের জেলা আসরে খাগড়াছড়ি শহরের মোট চারটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। আয়োজকরা জানিয়েছেন, আগামী ২৫ এপ্রিল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিবির কাউন্সিলর আনিসুল আলম, কোচ মুজাহিদ চৌধুরীসহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত, জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট দেশের তৃণমূল পর্যায় থেকে নতুন ক্রিকেটার তৈরি ও তাদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।