কক্সবাজার উপকূলে কোস্টগার্ডের অভিযান: জলদস্যু-পাচারকারীসহ ১৮ আটক, ১২ জন উদ্ধার

কক্সবাজার উপকূলে কোস্টগার্ডের অভিযান: জলদস্যু-পাচারকারীসহ ১৮ আটক, ১২ জন উদ্ধার

কক্সবাজার উপকূলে কোস্টগার্ডের অভিযান: জলদস্যু-পাচারকারীসহ ১৮ আটক, ১২ জন উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজার উপকূলে পৃথক তিনটি অভিযানে কুখ্যাত জলদস্যু পারভেজ বাহিনীর ১০ সদস্য এবং ৮ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। একই সঙ্গে জলদস্যুদের কবল থেকে জিম্মি ৩ জেলে এবং গভীর সমুদ্রে ভাসমান ৯ বাংলাদেশি নাগরিকসহ মোট ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে কক্সবাজার কোস্টগার্ড স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার রাত ৯টার দিকে কলাতলী বিচ সংলগ্ন সমুদ্রে অভিযান চালায় কোস্টগার্ডের একটি আভিযানিক দল। এ সময় একটি সন্দেহভাজন ফিশিং বোট পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে সেটিকে আটক করা হয়। পরে বোটটি তল্লাশি করে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয় এবং কুখ্যাত ডাকাত পারভেজ বাহিনীর ১০ সক্রিয় সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কবল থেকে জিম্মি থাকা ৩ জেলেকেও উদ্ধার করা হয়।

এদিকে পৃথক আরেক অভিযানে শুক্রবার দিবাগত রাত ও শনিবার ভোরে চট্টগ্রাম উপকূল এবং বাঁকখালী নদীর মোহনা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমার-এ পাচারের সময় ৫ হাজার লিটার ডিজেল, লুব্রিকেন্ট ও গ্যাস সিলিন্ডারসহ ৫ পাচারকারীকে আটক করা হয়। একই সঙ্গে অন্য একটি অভিযানে ৪৫০ বস্তা সিমেন্টসহ আরও ৩ পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।

অন্যদিকে, মালয়েশিয়া যাওয়ার পথে নৌকাডুবির শিকার ৯ বাংলাদেশি নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। গত ১ এপ্রিল আন্দামান দ্বীপপুঞ্জ সংলগ্ন গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় ‘এমটি মেঘনা প্রাইড’ নামক একটি বাংলাদেশি জাহাজ তাদের উদ্ধার করে। পরবর্তীতে শনিবার ভোররাত ২টায় জাহাজটি উদ্ধারকৃতদের কোস্টগার্ডের জাহাজ ‘মনসুর আলী’র কাছে হস্তান্তর করে।

লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন জানান, আটককৃত জলদস্যু ও পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি উদ্ধারকৃতদের পরিবারের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় কার্যক্রমও চলমান রয়েছে।

প্রসঙ্গত, উপকূলীয় এলাকায় জলদস্যুতা ও চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্টগার্ডের ধারাবাহিক অভিযানে সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য সাফল্য আসছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed