সাংগ্রাই উৎসব উপলক্ষে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের অনুদান ও মানবিক সহায়তা বিতরণ

সাংগ্রাই উৎসব উপলক্ষে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের অনুদান ও মানবিক সহায়তা বিতরণ

সাংগ্রাই উৎসব উপলক্ষে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের অনুদান ও মানবিক সহায়তা বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে সাংগ্রাই উৎসব উপলক্ষে অনুদান ও মানবিক সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১২ এপ্রিল ২০২৬) জোন সদরসহ মানিকছড়ি ও বাটনাটলি আর্মি ক্যাম্পের আওতাধীন বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পরিচালিত হয়।

জোন সদরে আয়োজিত অনুষ্ঠানে আসন্ন সাংগ্রাই উৎসব পালনের জন্য ৬টি উদযাপন কমিটির হাতে মোট ৪৭ হাজার টাকা নগদ অনুদান প্রদান করা হয়।

সাংগ্রাই উৎসব উপলক্ষে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের অনুদান ও মানবিক সহায়তা বিতরণ

এছাড়া মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে ৪ জন দুস্থ ও অসহায় ব্যক্তিকে ১৫ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়, যাদের মধ্যে ২ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং ২ জন বাঙালি রয়েছেন।

একইসঙ্গে শিক্ষার প্রসারে ১০০ জন ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়, যার মধ্যে ৬০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং ৪০ জন বাঙালি শিক্ষার্থী অন্তর্ভুক্ত ছিলেন।

সাংগ্রাই উৎসব উপলক্ষে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের অনুদান ও মানবিক সহায়তা বিতরণ

তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ২২ জন বাঙালি যুবকের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি আবাসন সহায়তার অংশ হিসেবে ৩টি পরিবারের মাঝে টিন বিতরণ করা হয়, যার মধ্যে ২টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং ১টি বাঙালি পরিবার রয়েছে।

সব মিলিয়ে আজকের কর্মসূচিতে মোট ১ লাখ ২১ হাজার ৫০০ টাকার আর্থিক ও বস্তুগত সহায়তা প্রদান করা হয়েছে বলে জানানো হয়।

সাংগ্রাই উৎসব উপলক্ষে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের অনুদান ও মানবিক সহায়তা বিতরণ

অনুষ্ঠান শেষে সুবিধাভোগীরা এ ধরনের উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, দুর্গম পাহাড়ি অঞ্চলে এসব মানবিক কার্যক্রম স্থানীয় জীবনমান উন্নয়ন ও সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সিন্দুকছড়ি জোনের কর্মকর্তারা জানিয়েছেন, এলাকার শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *