মেয়ের অস্ত্রোপচারের জন্য অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিল ৩২ বিজিবি

মেয়ের অস্ত্রোপচারের জন্য অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিল ৩২ বিজিবি

মেয়ের অস্ত্রোপচারের জন্য অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিল ৩২ বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পার্বত্য জেলা খাগড়াছড়িতে অসহায় এক পরিবারের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র খাগড়াছড়ি ব্যাটালিয়ন। মেয়ের অস্ত্রোপচারের ব্যয় নির্বাহে মোছা. শিরীন আক্তার নামে এক নারীকে আর্থিক সহায়তা প্রদান করেছে ব্যাটালিয়নটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহারিয়ার রাজিব এ সহায়তা প্রদান করেন।

সহায়তাপ্রাপ্ত শিরীন আক্তার খাগড়াছড়ি জেলার শালবন গ্রামের বাসিন্দা। তাঁর স্বামী জসিম উদ্দিন। মেয়ের অস্ত্রোপচারের প্রয়োজনীয় ব্যয় মেটাতে আর্থিক সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে বিজিবির পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয় বলে জানা যায়।

সীমান্ত নিরাপত্তা ও দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় অসহায় মানুষের জরুরি প্রয়োজনে পাশে দাঁড়ানোর অংশ হিসেবে ৩২ বিজিবির এ মানবিক উদ্যোগ পরিবারটির চিকিৎসাসংক্রান্ত ব্যয় নির্বাহে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *