টেকনাফ উপকূলে সাগরে ছাড়া হলো ৩১৪ সামুদ্রিক কাছিমের বাচ্চা

টেকনাফ উপকূলে সাগরে ছাড়া হলো ৩১৪ সামুদ্রিক কাছিমের বাচ্চা

টেকনাফ উপকূলে সাগরে ছাড়া হলো ৩১৪ সামুদ্রিক কাছিমের বাচ্চা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফ উপকূলে সাগরে অবমুক্ত করা হয়েছে ৩১৪টি সামুদ্রিক কাছিমের বাচ্চা। শনিবার ও রোববার সকালে পর্যায়ক্রমে এসব বাচ্চা কাছিম সাগরে ছাড়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোডেক সংস্থার টেকনাফ-উখিয়া অঞ্চলের রিসার্চ ফ্যাসিলিটেটর কর্মকর্তা মো. লিয়াকত আলী। তিনি জানান, ‘কমিউনিটি লেড টার্টল কনজারভেশন’ প্রকল্পের আওতায় উপকূলের মাদারবুনিয়া ও ছেফটখালী হ্যাচারি থেকে এসব কাছিমের বাচ্চা অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, স্থানীয় জনগণের সম্পৃক্ততায় পরিচালিত এ উদ্যোগ সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রকল্পের আওতায় মা কাছিমের ডিম সংগ্রহ করে নিরাপদ পরিবেশে সংরক্ষণ করা হয় এবং সেখান থেকে বাচ্চা ফোটানোর পর সাগরে অবমুক্ত করা হয়।

প্রকল্প সূত্রে জানা যায়, এ পর্যন্ত ১৫ হাজার ৩০৮টি কাছিমের ডিম সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে সফলভাবে ৪ হাজার ৪৬৯টি বাচ্চা সাগরে ছাড়া হয়েছে।

এ বিষয়ে শামলাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মঞ্জুর বলেন, সামুদ্রিক কাছিম একটি বিপন্ন প্রজাতি এবং এদের সংরক্ষণে এ ধরনের উদ্যোগ উপকূলীয় পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সংশ্লিষ্টরা জানান, সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ অব্যাহত থাকলে ভবিষ্যতে সামুদ্রিক কাছিমের সংখ্যা বৃদ্ধি পাবে এবং উপকূলীয় জীববৈচিত্র্য আরও সমৃদ্ধ হবে।

উল্লেখ্য, উপকূলীয় এলাকায় সামুদ্রিক কাছিম সংরক্ষণে এ ধরনের কমিউনিটি-ভিত্তিক উদ্যোগ পরিবেশ রক্ষায় ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *