আন্দামান সাগরে ভাসতে থাকা ৯ জনকে উদ্ধার, কোস্টগার্ডের জাহাজে হস্তান্তর

আন্দামান সাগরে ভাসতে থাকা ৯ জনকে উদ্ধার, কোস্টগার্ডের জাহাজে হস্তান্তর

আন্দামান সাগরে ভাসতে থাকা ৯ জনকে উদ্ধার, কোস্টগার্ডের জাহাজে হস্তান্তর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আন্দামান সাগরে ভাসমান অবস্থায় ৯ জনকে জীবিত উদ্ধার করেছে একটি বাংলাদেশি বাণিজ্যিক জাহাজ। পরে কোস্টগার্ডের জাহাজে তাদের হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়াদের মধ্যে ১ জন নারী ও ৮ জন পুরুষ রয়েছেন।

সোমবার (১৩ এপ্রিল) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৯ এপ্রিল দুপুর ১টার দিকে আন্দামান দ্বীপপুঞ্জের নিকটবর্তী গভীর সমুদ্রে পানির ড্রাম ও কাঠের টুকরো আঁকড়ে ধরে ভাসতে থাকা কয়েকজন মানুষকে দেখতে পায় এমটি মেঘনা জাহাজ। পরে উদ্ধার অভিযান চালিয়ে ৮ পুরুষ ও ১ নারীসহ মোট ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা হলেন, কক্সবাজার সমিতি পাড়ার বাসিন্দা সুলতান আহমেদের ছেলে মো. হামিদ। উখিয়া কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুর রহিমের ছেলে মো. রফিকুল ইসলাম, টেকনাফ বড়ডেইলের বাসিন্দা মো. তোয়াবের ছেলে মো. তোফায়েল। কক্সবাজারের বাসিন্দা আব্দুল গাফারের ছেলে মো. সায়াদ আলম, উখিয়া কুতুপালং ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নজরুলের ছেলে মো. আকবর, হাবিল হোসেনের মেয়ে রাহেলা বেগম, কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হামিদ হোসেনের ছেলে মো. ইমরান, টেকনাফের বাসিন্দা শামসুর আলমের ছেলে মো. সোহান উদ্দিন এবং চট্টগ্রাম মিরসরাইর বাসিন্দা মো. আনামুল হকের ছেলে মো. হৃদয়।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের কোস্টগার্ড তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা ও খাদ্যসহ মানবিক সহায়তা প্রদান করে। পরে শনিবার বিকেলে তাদের স্বজনদের কাছে হস্তান্তরের লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ থানায় সোপর্দ করা হয়।

কোস্টগার্ডের এ কর্মকর্তা বলেন, “প্রাথমিকভাবে ধারণা করছে, সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের সময় ট্রলারডুবি বা অন্য কোনো কারণে এসব লোকজন সাগরে পড়ে যেতে পারে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কোস্টগার্ডের তৎপরতা অব্যাহত রয়েছে।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed