চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রাইভেটকারে ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রাইভেটকারে ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রাইভেটকারে ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় যুবক আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের শাহবাজপুর সীমান্তে প্রাইভেট কারে করে ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় পৃথক দুটি অভিযানে ৫৭৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর ও বালিয়াদিঘী গ্রামে পৃথক দুটি অভিযানে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

আটককৃত যুবক নওগাঁ জেলার মান্দা উপজেলার শামুকখোল গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল আরাফাত শুভ (২৬)। বুধবার (১৫ এপ্রিল) সকালে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ৫৯ বিজিবি ব্যাটালিয়ন।

বিজিবি জানায়, সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৫/২-এস থেকে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিরোজপুর গ্রামে রাস্তায় একটি প্রাইভেট কার তল্লাশি করে ২৮ বোতল ফেনসিডিলসহ শুভকে আটক করা হয়। গাড়ির পেছনে এসব ফেনসিডিল পাওয়া যায়। এ ঘটনায় প্রাইভেট কারটিকেও জব্দ করেছে বিজিবি।

পৃথক অভিযানে সীমান্ত পিলার ১৮৫/১৫-এস হতে আনুমানিক ৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিয়াদিঘী গ্রামে গণকবর সংলগ্ন দীঘির পাড়ে মালিকবিহীন ফেনসিডিলের বিকল্প ৫৪৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় একটি সংঘবদ্ধ মাদক চক্র বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এসব ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন। গত ৩ মাসে সীমান্তে অভিযান চালিয়ে ১৩ জন আসামিসহ প্রায় ৪৫০০ বোতল ফেনসিডিল ও এর বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *