কাপ্তাইয়ে সাংগ্রাই জল উৎসবে প্রাণের উচ্ছ্বাস, হাজারো মানুষের সমাগম

কাপ্তাইয়ে সাংগ্রাই জল উৎসবে প্রাণের উচ্ছ্বাস, হাজারো মানুষের সমাগম

কাপ্তাইয়ে সাংগ্রাই জল উৎসবে প্রাণের উচ্ছ্বাস, হাজারো মানুষের সমাগম
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাইয়ে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই জল উৎসবে আনন্দ-উচ্ছ্বাসে মাতোয়ারা হয়ে উঠেছে হাজারো মানুষ। পুরাতন বছরের গ্লানি ও বেদনা ধুয়ে নতুন বছরকে বরণ করে নিতে এ উৎসবকে ঘিরে তৈরি হয়েছে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ।

আজ বুধবার কাপ্তাই উপজেলার চিংম্রং বৌদ্ধ বিহার মাঠে আয়োজিত সাংগ্রাই জল উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান, এমপি।

কাপ্তাইয়ে সাংগ্রাই জল উৎসবে প্রাণের উচ্ছ্বাস, হাজারো মানুষের সমাগম

এসময় উদযাপন কমিটির আহ্বায়ক উথোয়াই মং মারমা, বেতার শিল্পী সানুচিং মারমা, সাচিং উ মারমাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন।

উৎসবের মূল আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী ‘মাহা: সাংগ্রাই রি লং পোয়ে’ বা জল উৎসব। এতে মারমা তরুণ-তরুণীরা একে অপরকে পানি ছিটিয়ে পুরাতন বছরের দুঃখ-গ্লানি মুছে নতুন বছরকে স্বাগত জানান।

কাপ্তাইয়ে সাংগ্রাই জল উৎসবে প্রাণের উচ্ছ্বাস, হাজারো মানুষের সমাগম

পাশাপাশি মঞ্চে পরিবেশিত হয় মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নাচ-গান, যা উৎসবে ভিন্নমাত্রা যোগ করে।

এছাড়া আয়োজন করা হয় সাংগ্রাই মহা শোভাযাত্রা ও বিভিন্ন লোকজ খেলাধুলার, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

উৎসবে অংশ নেওয়া তরুণ-তরুণীরা জানান, সাংগ্রাই তাদের প্রাণের উৎসব এবং এই জলকেলির মাধ্যমে তারা নতুন বছরকে আনন্দের সঙ্গে বরণ করে নেন।

কাপ্তাইয়ে সাংগ্রাই জল উৎসবে প্রাণের উচ্ছ্বাস, হাজারো মানুষের সমাগম

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, সাংগ্রাই মারমা সম্প্রদায়ের অন্যতম বৃহৎ সামাজিক উৎসব, যা সকল ধর্ম-বর্ণ ও জাতিগোষ্ঠীর মানুষের মিলনমেলায় পরিণত হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ, আর এ ধরনের উৎসব সেই চেতনাকে আরও শক্তিশালী করে।

প্রসঙ্গত, সাংগ্রাই উৎসব পার্বত্য অঞ্চলের অন্যতম প্রধান বর্ষবরণ উৎসব, যা প্রতি বছর আনন্দ-উচ্ছ্বাস ও সম্প্রীতির বার্তা নিয়ে উদযাপিত হয়ে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *