কুমিল্লায় ৪ কোটি টাকার আমদানি নিষিদ্ধ ভারতীয় পণ্য ধ্বংস

কুমিল্লায় ৪ কোটি টাকার আমদানি নিষিদ্ধ ভারতীয় পণ্য ধ্বংস

কুমিল্লায় ৪ কোটি টাকার আমদানি নিষিদ্ধ ভারতীয় পণ্য ধ্বংস
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কুমিল্লায় কাস্টমস কর্তৃপক্ষের উদ্যোগে প্রায় ৪ কোটি টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ভারতীয় অবৈধ পণ্য ধ্বংস করা হয়েছে। আগুনে পুড়িয়ে এবং মাটিচাপা দিয়ে এসব পণ্য বিনষ্ট করা হয়।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় তিন ঘণ্টাব্যাপী এ ধ্বংস কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় কাস্টমসের যুগ্ম কমিশনার নীতেশ বিশ্বাস উপস্থিত ছিলেন। এছাড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বিজিবির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

কাস্টমস সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে জব্দ করা ভারতীয় অবৈধ পণ্য পরবর্তীতে কাস্টমস গুদামে জমা রাখা হয়। এসব পণ্য আমদানি নিষিদ্ধ হওয়ায় এবং নিলামযোগ্য না হওয়ায় ধ্বংসের সিদ্ধান্ত নেওয়া হয়।

ধ্বংস করা পণ্যের মধ্যে ছিল প্রায় ৪ কোটি টাকা মূল্যের শাড়ি, আতশবাজি এবং ভারতীয় ওষুধ। এর মধ্যে প্রায় ৯০ শতাংশই ছিল বিভিন্ন ধরনের আতশবাজি। দীর্ঘদিন ধরে সংরক্ষিত, ছেঁড়া ও নিলাম অযোগ্য শাড়িগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়। অন্যদিকে, ঝুঁকিপূর্ণ হওয়ায় আতশবাজি ও আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ মাটি খুঁড়ে পানি দিয়ে ভিজিয়ে নিষ্ক্রিয় করার পর মাটিচাপা দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, আগে এ ধরনের বাজি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হলে বিকট শব্দ ও কালো ধোঁয়ায় আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হতো। তবে এবার পরিবেশ ও জননিরাপত্তা বিবেচনায় নিরাপদ পদ্ধতিতে ধ্বংস কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *