কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নে সহায়তা প্রদান করলো সেনাবাহিনীর দীঘিনালা জোন

কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নে সহায়তা প্রদান করলো সেনাবাহিনীর দীঘিনালা জোন

কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নে সহায়তা প্রদান করলো সেনাবাহিনীর দীঘিনালা জোন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য অঞ্চলে অসহায় ও দুস্থ মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক অবকাঠামোগত অগ্রগতি ত্বরান্বিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে দীঘিনালা জোনের আয়োজনে এই সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এতে ব্যক্তিগত কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক উন্নয়নকে গুরুত্ব দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে প্রয়োজনীয় সহায়তা বিতরণ করা হয়।

কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নে সহায়তা প্রদান করলো সেনাবাহিনীর দীঘিনালা জোন

সহায়তার অংশ হিসেবে ৫টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ১০টি ছাগল বিতরণ করা হয়, যা তাদের বিকল্প আয়ের উৎস সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।

এছাড়া ৪টি এতিমখানা ও মাদ্রাসায় জিরার বস্তা প্রদান করা হয়। কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

পাশাপাশি একটি সনাতনী প্রতিষ্ঠানে সাংস্কৃতিক চর্চা উৎসাহিত করতে বাদ্যযন্ত্র প্রদান করা হয়।

কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নে সহায়তা প্রদান করলো সেনাবাহিনীর দীঘিনালা জোন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল আল আমিন।

এ সময় জোন উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি জোরদারে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় বসবাসরত জনগণের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে শিক্ষা, স্বাস্থ্য, ত্রাণ ও কর্মসংস্থানমুখী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।