বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের লামা উপজেলার সাদা পাহাড় এলাকায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে আব্দুল ওয়াদুদ সাইয়ান (১৯) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটক চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুরে সাদা পাহাড় এলাকায় মাতামুহুরী নদীতে গোসল করতে নামেন আব্দুল ওয়াদুদ সাইয়ান। এ সময় হঠাৎ নদীর প্রবল স্রোতে তিনি ভেসে যান এবং মুহূর্তের মধ্যে নিখোঁজ হন। পরে স্থানীয়রা আশপাশে খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে লামা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়নি।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “লামার সাদা পাহাড় এলাকায় নদীতে গোসল করতে নেমে একজন পর্যটক নিখোঁজ হয়েছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছেন। এলাকাটি দুর্গম হওয়ায় যোগাযোগ ব্যবস্থা সীমিত, বিস্তারিত তথ্য পরে জানা যাবে।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *