সীমান্তবাসীর সুস্থতা নিশ্চিতে ৩৪ বিজিবির উদ্যোগ, চিকিৎসা সেবা ও সহায়তা বিতরণ

সীমান্তবাসীর সুস্থতা নিশ্চিতে ৩৪ বিজিবির উদ্যোগ, চিকিৎসা সেবা ও সহায়তা বিতরণ

সীমান্তবাসীর সুস্থতা নিশ্চিতে ৩৪ বিজিবির উদ্যোগ, চিকিৎসা সেবা ও সহায়তা বিতরণ

ছবি- নাফ নিউজ।

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সীমান্ত এলাকার সাধারণ মানুষের সুস্থতা ও কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) নানা মানবিক উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে বলে জানিয়েছেন ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খায়রুল আলম। তিনি বলেন, সীমান্তের মানুষ ভালো থাকলে বিজিবিও ভালো থাকবে, আর তাদের সহযোগিতা ছাড়া সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধ করা সম্ভব নয়।

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার ৩৪ বিজিবির অধীনস্থ বাইশ ফাঁড়ি বিওপি এলাকায় সীমান্তবর্তী অসহায়, গরিব ও দুস্থ মানুষের জন্য আয়োজিত বিনামূল্যের চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

May be an image of one or more people and text that says 'N NAFNEWSBD NAF NEWS BD'

অধিনায়ক লে. কর্নেল খায়রুল আলম বলেন, অনেক সময় রোগীরা চিকিৎসকের দেওয়া প্রেসক্রিপশন ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করেন না, যা সুস্থতার পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই সুস্থ থাকতে হলে চিকিৎসকদের পরামর্শ মেনে চলার বিকল্প নেই। তিনি উপস্থিত সবার প্রতি চিকিৎসা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকার মানুষ সুস্থ ও সচেতন না থাকলে বিজিবির দায়িত্ব পালন কঠিন হয়ে পড়ে। সীমান্তে চোরাচালান, মাদক ব্যবসা ও অন্যান্য অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি নিত্যপ্রয়োজনীয় পণ্য, ভোজ্য তেল, সারসহ কৃষিপণ্য পাচার রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান এবং এ ধরনের কর্মকাণ্ড সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করার অনুরোধ করেন।

May be an image of one or more people and text that says 'N NAF NEWS FNEWSB BD'

অনুষ্ঠানে তিনি বলেন, “মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাইকে বিজিবিকে সহযোগিতা করতে হবে।”

এদিন বাইশফাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মেডিকেল ক্যাম্পে সীমান্ত এলাকার প্রায় ২৭৯ জন অসহায়, গরিব ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ, স্থানীয় ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান এবং স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত পাহারা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, সীমান্ত এলাকায় জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতা নিশ্চিত করতে বিজিবির এই ধরনের উদ্যোগ ইতোমধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *