ঘুমধুম সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগ, চিকিৎসা সেবা ও সহায়তা পেয়ে স্বস্তি স্থানীয়দের

ঘুমধুম সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগ, চিকিৎসা সেবা ও সহায়তা পেয়ে স্বস্তি স্থানীয়দের

ঘুমধুম সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগ, চিকিৎসা সেবা ও সহায়তা পেয়ে স্বস্তি স্থানীয়দের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের ঘুমধুম সীমান্ত এলাকায় ৩৪ বিজিবির উদ্যোগে অসহায়, গরিব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। একইসঙ্গে স্থানীয় ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান এবং বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে ৩৪ বিজিবির অধীনস্থ বাইশ ফাঁড়ি বিওপি এলাকায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খায়রুল আলম।

ঘুমধুম সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগ, চিকিৎসা সেবা ও সহায়তা পেয়ে স্বস্তি স্থানীয়দের

অনুষ্ঠানে তিনি বলেন, “সীমান্তের মানুষ ভালো থাকলে বিজিবিও ভালো থাকবে। সীমান্ত দিয়ে মাদক ব্যবসা, চোরাচালানসহ বিভিন্ন অপকর্ম রোধে আপনাদের সহযোগিতা না পেলে অপরাধীদের আটক করা সম্ভব হতো না। আপনাদের সুস্থতাই আমাদের কাম্য।”

তিনি আরও বলেন, অনেক সময় রোগীরা চিকিৎসকের দেওয়া প্রেসক্রিপশন ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করেন না, যা সুস্থতার পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই সুস্থ থাকতে হলে চিকিৎসকদের পরামর্শ মেনে চলার বিকল্প নেই বলে তিনি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

ঘুমধুম সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগ, চিকিৎসা সেবা ও সহায়তা পেয়ে স্বস্তি স্থানীয়দের

বিজিবির এই কর্মকর্তা বলেন, সীমান্তের সাধারণ মানুষ সুস্থ ও সচেতন না থাকলে বাহিনীর দায়িত্ব পালন কঠিন হয়ে পড়ে। স্থানীয় জনগণের সহযোগিতা ছাড়া সীমান্তে চোরাচালান ও অপরাধ দমন কার্যক্রম সফলভাবে পরিচালনা করা সম্ভব নয়। তিনি নিত্যপ্রয়োজনীয় পণ্য, ভোজ্য তেল, সারসহ কৃষিপণ্য পাচার রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং সন্দেহজনক কোনো কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত বিজিবিকে অবহিত করতে অনুরোধ করেন।

এ সময় তিনি আরও বলেন, “মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাইকে বিজিবিকে সহযোগিতা করতে হবে।”

ঘুমধুম সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগ, চিকিৎসা সেবা ও সহায়তা পেয়ে স্বস্তি স্থানীয়দের

এদিন বাইশফাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মেডিকেল ক্যাম্পে সীমান্ত এলাকায় বসবাসরত প্রায় ২৭৯ জন অসহায়, গরিব ও দুস্থ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন এবং প্রয়োজনীয় ওষুধ পান।

পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ, স্থানীয় ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান এবং স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।

প্রসঙ্গত, সীমান্ত এলাকায় জনসম্পৃক্ততা বৃদ্ধি ও আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির এ ধরনের মানবিক কার্যক্রম স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক প্রভাব ফেলছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।