বান্দরবানে শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন, লক্ষ্য ৬০ হাজারের বেশি শিশু

বান্দরবানে শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন, লক্ষ্য ৬০ হাজারের বেশি শিশু

বান্দরবানে শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন, লক্ষ্য ৬০ হাজারের বেশি শিশু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সারা দেশের মতো পার্বত্য জেলা বান্দরবানেও শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। সোমবার (২০ এপ্রিল) সকালে শহরের কালাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক সানিউল ফেরদৌস।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তারেকুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী জানান, শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষিত রাখতে এ ক্যাম্পেইনের আওতায় জেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ৬০ হাজার ২২৭ জন শিশুকে টিকা প্রদান করা হবে।

বান্দরবানে শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন, লক্ষ্য ৬০ হাজারের বেশি শিশু

তিনি আরও জানান, নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে জেলার ৭টি উপজেলা, ২টি পৌরসভা ও ৩৪টি ইউনিয়নে মোট ৮টি স্থায়ী কেন্দ্র এবং ৭৬৮টি অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রের মাধ্যমে পর্যায়ক্রমে শিশুদের টিকা প্রদান করা হবে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, টিকাদান কার্যক্রম সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং অভিভাবকদের নিকটস্থ কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, হাম ও রুবেলা নির্মূলে সরকারের গৃহীত এ কর্মসূচি দেশের শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *