বাঘাইছড়িতে বিজিবির মারিশ্যা জোনের অভিযান: মালিকবিহীন অবৈধ সেগুন কাঠ জব্দ

বাঘাইছড়িতে বিজিবির মারিশ্যা জোনের অভিযান: মালিকবিহীন অবৈধ সেগুন কাঠ জব্দ

বাঘাইছড়িতে বিজিবির মারিশ্যা জোনের অভিযান: মালিকবিহীন অবৈধ সেগুন কাঠ জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২২ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে মারিশ্যা মডেল টাউন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশনায় হাবিলদার মোঃ আমান উল্লাহর নেতৃত্বে একটি টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ৫৯.২০ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৬৬ হাজার ৪০০ টাকা।

মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিতভাবে চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি জানান, চোরাকারবারীরা বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করে চোরাচালান তৎপরতা চালিয়ে যাচ্ছে, ফলে এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রেখেছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান দমনে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে মূল্যবান বনজ সম্পদ পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed