রাঙামাটির ঘাগড়া বাজারে ক্ষতিগ্রস্ত দোকানদারদের ক্ষতি পুষিয়ে দিতে সেনাবাহিনীর আর্থিক সহায়তা
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা রাঙ্গামাটির ঘাগড়া বাজারে সাম্প্রদায়িক সংঘর্ষে ক্ষতিগ্রস্ত দোকানদারদের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী। ক্ষতিগ্রস্তদের দোকান মেরামতের জন্য অনুদান প্রদান করেছে রাঙ্গামাটি জোন।
জানা যায়, গত ১৩ এপ্রিল ২০২৬ তারিখে ঘাগড়া বাজারের সিএনজি স্টেশন এলাকায় ভাড়া সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাঙ্গালি ও চাকমা সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাজারের দুইজন দোকানদারের দোকান ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনার প্রেক্ষিতে আজ বুধবার (২২ এপ্রিল) সেনাবাহিনীর রাঙ্গামাটি জোনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত দোকানদারদের মাঝে অনুদান বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে জোন অধিনায়ক লেঃ কর্নেল একরামুল রাহাত ক্ষতিগ্রস্তদের হাতে অনুদান তুলে দেন।
রাঙ্গামাটি জোনের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যে কোনো সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো তাদের দায়িত্বের অংশ হিসেবে বিবেচিত হয়।
এসময় সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে ছোটখাটো বিরোধ থেকে বড় ধরনের সংঘর্ষে রূপ নেওয়ার প্রবণতা থাকায় দ্রুত সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম স্থানীয়ভাবে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।