কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পর্যটকের
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফে ডাম্পার ট্রাকের ধাক্কায় আশরাফুল ইসলাম (২১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মেরিন ড্রাইভ সড়কের বড়ডেইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম রাজধানী ঢাকার বাড্ডা থানার মধ্য বাড্ডা এলাকার নুরে আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে কক্সবাজারগামী একটি ট্যুরিস্ট মোটরসাইকেলকে পেছন থেকে দ্রুতগতির একটি ডাম্পার ট্রাক ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক আশরাফুল ইসলাম গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়েন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সিএনজিচালিত অটোরিকশাযোগে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক দূর্জয় বিশ্বাস বলেন, “দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও ডাম্পার ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।