চট্টগ্রামে আদালতের নির্দেশে ভারতীয় নারীকে নিরাপদ আশ্রয়ে প্রেরণ

চট্টগ্রামে আদালতের নির্দেশে ভারতীয় নারীকে নিরাপদ আশ্রয়ে প্রেরণ

চট্টগ্রামে আদালতের নির্দেশে ভারতীয় নারীকে নিরাপদ আশ্রয়ে প্রেরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)-এর আবেদনের প্রেক্ষিতে এক ভারতীয় নারীকে নিরাপদ আবাসনে পাঠানোর নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট ১ম আদালত।

আদালতের নির্দেশ অনুযায়ী, নিজ দেশে প্রত্যাবর্তনের প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে সমাজসেবা অধিদপ্তরের পরিচালিত হাটহাজারীর ফরহাদাবাদ এলাকায় অবস্থিত নারী ও শিশু কিশোরী হেফাজত কেন্দ্র (সেইফ হোম)-এ রাখা হবে।

আদালত সূত্রে জানা যায়, ভিকটিম মহিমা মোল্লা (২২) ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ জেলার জীবনতলা থানার সরাঙ্গবাদ এলাকার বাসিন্দা। অভিযোগ রয়েছে, তিনি পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। এ ঘটনায় ২০২৪ সালের ৩০ এপ্রিল তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। পরে সংশ্লিষ্ট আইনে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

তবে সাজা ভোগ শেষ হওয়ার পরও দীর্ঘ দুই বছর দুই মাস তিনি হাজতবাসে ছিলেন বলে জানা গেছে। পরবর্তীতে আদালতের নির্দেশে এক ব্যক্তি জামিনদার হিসেবে তাকে জিম্মায় নিলেও সেখানে নিরাপত্তাহীনতা ও আপত্তিকর আচরণের অভিযোগ ওঠে। এ অবস্থায় ভিকটিম পুনরায় আইনজীবীর শরণাপন্ন হন।

পরে মানবাধিকার সংগঠন বিএইচআরএফ-এর আইনি সহায়তায় ভিকটিমকে পুনরায় আদালতে উপস্থাপন করা হলে মহানগর ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক নিরাপত্তার স্বার্থে তাকে সেইফ হোমে রাখার নির্দেশ দেন।

মামলায় ভিকটিমের পক্ষে আইনগত সহায়তা প্রদান করেন এডভোকেট জিয়া হাবীব আহসান, এডভোকেট কানিজ কাউসার রীমা, এডভোকেট মো. শাহাদাৎ হোসেন এবং এডভোকেট এমরান নাঈমসহ অন্যান্য আইনজীবীরা।

প্রসঙ্গত, ভিকটিমকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত নিরাপদ আবাসনে রাখার এ নির্দেশকে মানবিক ও আইনসম্মত পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed