নাফ নদীতে কাঁকড়া ধরতে গিয়ে নিখোঁজ চাকমা যুবকের ৬ দিনেও মেলেনি সন্ধান

নাফ নদীতে কাঁকড়া ধরতে গিয়ে নিখোঁজ চাকমা যুবকের ৬ দিনেও মেলেনি সন্ধান

নাফ নদীতে কাঁকড়া ধরতে গিয়ে নিখোঁজ চাকমা যুবকের ৬ দিনেও মেলেনি সন্ধান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে কাঁকড়া ধরতে গিয়ে স্যামং চিং চাকমা (৪৫) নামে নৃগোষ্ঠীর এক চাকমা যুবক গত ছয় দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের আশঙ্কা, সীমান্তের ওপারে মিয়ানমারের কোনো বিদ্রোহী গোষ্ঠী তাকে ধরে নিয়ে যেতে পারে।

গত ২২ এপ্রিল (বুধবার) সকালে হোয়াইক্যংয়ের উলুবনিয়া ও পালংখালী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ স্যামং চিং চাকমা টেকনাফের হোয়াইক্যং লম্বা ঘোনার বাসিন্দা উগবা চাকমার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ২২ এপ্রিল সকালে স্যামং চিং চাকমা তার এক আত্মীয়ের সঙ্গে নাফ নদীতে কাঁকড়া ধরতে যান। পরে আত্মীয় ইবা চিং চাকমা ফিরে এলেও স্যামং চিং আর বাড়ি ফেরেননি। এরপর থেকে পরিবারের সদস্যরা নদীর বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পাননি।

নিখোঁজের স্ত্রী চাম্যিউ চাকমা বলেন, “বিভিন্ন মাধ্যমে জানতে পারি সীমান্তের ওপারে মিয়ানমারের কোনো বিদ্রোহী গোষ্ঠী তাকে আটক করে থাকতে পারে। আমার স্বামীই পরিবারের একমাত্র উপার্জনকারী। আমাদের এক ছেলে ও তিন মেয়ে। বড় মেয়ে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করছে। স্বামীর অনুপস্থিতিতে পরিবার চালানো এবং সন্তানের পড়াশোনা নিয়ে আমরা চরম অনিশ্চয়তায় পড়েছি।”

স্থানীয় চৈতয়ং চাকমা বলেন, “স্যামং চিং চাকমা কাঁকড়া ধরে কোনোমতে সংসার চালাতেন। তিনি ফিরে না এলে পরিবারে দুর্দশা নেমে আসবে।”

এদিকে, নিখোঁজের ঘটনায় উখিয়া ও টেকনাফ থানায় লিখিতভাবে জানানো হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, “এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed