আলীকদমে নতুন স্বাস্থ্যঝুঁকি: হামের পর ছড়াচ্ছে ডায়রিয়া, আতঙ্কে ম্রো পাড়াগুলো

আলীকদমে নতুন স্বাস্থ্যঝুঁকি: হামের পর ছড়াচ্ছে ডায়রিয়া, আতঙ্কে ম্রো পাড়াগুলো

আলীকদমে নতুন স্বাস্থ্যঝুঁকি: হামের পর ছড়াচ্ছে ডায়রিয়া, আতঙ্কে ম্রো পাড়াগুলো
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম ম্রো পাড়াগুলোতে একের পর এক রোগের প্রাদুর্ভাবে তীব্র স্বাস্থ্যসংকট দেখা দিয়েছে। হামের প্রকোপ কিছুটা কমতে না কমতেই এবার ছড়িয়ে পড়েছে ডায়রিয়া, ফলে জনপদজুড়ে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে।

উপজেলার সদর ইউনিয়নের চিউনি পাড়া, নয়াপাড়া ইউনিয়নের মেনথন পাড়াসহ আশপাশের কয়েকটি ম্রো পাড়ায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। স্থানীয়দের মতে, বিশুদ্ধ পানির অভাবই এই পরিস্থিতির মূল কারণ। বৃষ্টির পর পাহাড়ি ঝিরি ও ঝরনার দূষিত পানি পান করায় একের পর এক মানুষ আক্রান্ত হচ্ছেন। একই পানির উৎস বিভিন্ন পাড়ার মধ্যে সংযুক্ত থাকায় দ্রুত রোগ ছড়িয়ে পড়ছে।

ইতোমধ্যে আক্রান্তদের মধ্যে ১০ জনের বেশি রোগীকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা রুমনাম ম্রো (৬৩) ও লেংরুং ম্রো (১৪)-কে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে। আক্রান্তদের মধ্যে তিন বছরের শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন।

কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো জানান, হামের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও বৃষ্টি শুরু হতেই ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি অস্থায়ী মেডিকেল ক্যাম্পেও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

আলীকদম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. হাসান বলেন, হাসপাতালে আনা রোগীদের নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, দুর্গম এলাকায় বিশুদ্ধ পানির সংকট ও স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার কারণে এ ধরনের রোগের প্রাদুর্ভাব দ্রুত আকার ধারণ করে—যা স্থানীয়দের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *